দাঁতের যন্ত্রণায় কাবু? এড়িয়ে চলুন চারটি খাবার
লাইফস্টাইল ডেস্ক: শীত পড়তেই নানা শারীরিক উপসর্গের মতো অনেকেই দাঁতের যন্ত্রণায় ভোগেন। শীত হোক বা গ্রীষ্ম, দাঁতের যন্ত্রণা সব ঋতুতেই অত্যন্ত বেদনাদায়ক। তবে ঠান্ডা পড়লে যন্ত্রণা খানিক বাড়ে, তাই শীতকালীন দাঁতের যন্ত্রণা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকা থেকে বাদ দিন এই কয়েকটি খাবার।
মিষ্টি জাতীয় খাবার: মিষ্টি জাতীয় খাবার থেকে তৈরি হওয়া অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে। শুধু দাঁত নয়, মাড়ির জন্যেও অত্যন্ত ক্ষতিকর। তাই শীতকালের গুড়, পিঠেপুলি, মিষ্টি কেক ইত্যাদি খাবারগুলি থেকে যথাসম্ভব দূরে থাকলে ব্যথা কম হতে পারে।
ড্রাই ফ্রুটস: শরীরের সুস্থতায় ড্রাই ফ্রুটস অত্যন্ত উপকারী। তবে কিশমিশ, অ্যাপ্রিকট জাতীয় ড্রাই ফ্রুটগুলি দাঁতের জন্যে একেবারেই উপকারী নয়। এগুলিতে থাকা মিষ্টি ও আঠালো ভাব দাঁতের ক্ষতি করে।
চকলেট: চকলেটে চিনির উপাদান বেশি থাকে। যারা মাঝেমাঝেই দাঁতে যন্ত্রণায় ভোগেন এই শীতে তারা চকোলেট থেকে দূরে থাকুন।
বিভিন্ন ধরণের চিপস: আলুর চিপস স্বাদের বদল ঘটালেও এতে থাকা ভরপুর স্টার্চ দাঁতের ক্ষতি করে। চিকিৎসকরা এমনিতেই চিপস খেতে বারণ করেন। বিশেষ করে শীতকালে দাঁত ভালো রাখতে দূরে থাকুন চিপস থেকে।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed