ত্রিশালে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালিপাড়া-ত্রিশাল সড়কের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মৃত মানিক মণ্ডলের ছেলে এমদাদুল হক (৩৫), ও তার স্ত্রী নারগিস আক্তার। তারা ভালুকায় পোশাক কারখানায় চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, এমদাদুল হক তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে জেলার নান্দাইলে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। কুতুবপুর এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারগিস আক্তার মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এমদাদুল হককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে এমদাদুল মারা যান।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed