ইবি শিক্ষক সমিতিতে বিএনপি-জামাতপন্থীদের জয়
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন-২০২২ এ বিএনপি-জামাত সমর্থিত প্যানেল জয় পেয়েছে। এতে সভাপতি হিসেবে প্রফেসর ড. মিজানূর রহমান এবং সম্পাদক হিসেবে মোহাঃ জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিএনপি-জামাত সমর্থিত প্যানেল ১০টি এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৫ টি পদে বিজয় লাভ করেছে।
জানা গেছে, রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় থেকে অনুষদ ভবনের ৪২৭নং কক্ষে ভোট গ্রহণ শুরু হয় এবং বেলা দেড়টায় শেষ হয়। পরে বিকাল ৩টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. কে. এম. আব্দুস ছোবহান। এতে ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৩টি ব্যালট পেপার বাতিল এবং ৪৪জন ভোটার অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।
নির্বাচনে সভাপতি পদে বিএনপি-জামাত পন্থী সমর্থিত প্রফেসর ড. মিজানূর রহমান ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ১৮৬ ভোট পেয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্যানেল থেকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিন হয়েছেন।
এছাড়াও ১৬৬ ভোট পেয়ে শাপলা ফোরাম থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আনোয়ারুল হক, ১৫৩ ভোট পেয়ে বিএনপি-জামাত পন্থী শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরাম থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, ১৬৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে জামাতপন্থী শিক্ষক প্রফেসর ড. আব্দুল বারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
এদিকে সদস্য হিসেবে বিএনপি-জামাত পন্থী নির্বাচিত শিক্ষকরা হলেন- প্রফেসর ড. শাহিনুজ্জামান (১৭৩), প্রফেসর ড. আব্দুস শহীদ মিয়া (১৬৯), প্রফেসর ড. খোদেজা খাতুন (১৬৮), প্রফেসর ড. রফিকুল ইসলাম (১৬৭), প্রফেসর ড. গাজী মো. আরিফুজ্জামান খান (১৬৬), প্রফেসর ড. নুরুন নাহার (১৬৫), প্রফেসর ড. জাহিদুল ইসলাম (১৬২) এবং আওয়ামী পন্থী শিক্ষকদের শাপলা ফোরাম প্যানেল থেকে মাহবুবুল আরফীন (১৭১), প্রফেসর ড. আনোয়ার হোসেন (১৬৪), প্রফেসর ড. শামসুল আলম (১৬১) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পর নব নির্বাচিত সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান বলেন, “রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা শিক্ষকরা আলাদা আলাদা প্যানেল দিলেও কাজ করার সময় সবাই এক। আমরা নব নির্বাচিতরা শিক্ষকদের কল্যাণে কাজ করবো। একইসাথে ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজে সকলের সহযোগিতা কামনা করছি।”
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed