শিবপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে নিখোঁজের ৯দিন পর রুবেল ভূঁইয়া (১৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ ডিসেম্বর) বিকেলে শিবপুর উপজেলার মাছিমপুর দক্ষিণপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রুবেল ভূঁইয়া শিবপুরের মাছিমপুর গ্রামের মৃত কাজল ভূঁইয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি ক্ষেতে ব্যান্ডমিন্টন খেলতে যায় রাজমিস্ত্রি রুবেল ভূঁইয়া।
বাড়িতে না ফেরায় রাত ১০টার দিকে তার মোবাইলে ফোন করে বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন খেলার মাঠ ও আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এ ঘটনায় পরদিন শিবপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই মো. আতিফ হাসান।
পরবর্তীতে রোববার বিকেলে মাছিমপুর দক্ষিণপাড়া গ্রামের একটি ধানক্ষেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রুবেল ভূঁইয়ার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও শিবপুর থানা ও জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed