পূর্বধলায় শিক্ষার্থী হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় ঘাগরা ইউনিয়নের বহুলি গ্রামের নিহত শাহারুল সরকার হত্যার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী।
নিহত শাহারুল সরকার ইউনিয়নের বহুলী গ্রামে মৃত মুসলেম উদ্দীন সরকারের ছেলে।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে বহুলী বাজারে ফাঁসি চাই, ফাঁসি চাই এই শ্লোগান দিতে দিতে মিছিলটি বহুলী বাজারে বিক্ষোভে রূপ নেয়।
এ মানববন্ধনে ও প্রতিবাদ মিছিলে এলাকার প্রায় ৩ শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের বহুলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহারুল সরকার নিহত হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
ঘটনায় আহতদের পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শাহারুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে গত বুধবার (১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহরুলের মৃত্যু হয়।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed