Main Menu

কলহের জেরে আড়াই মাসের শিশুকে হত্যা করেন চাচি!

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাসুরের আড়াই মাসের এক শিশুকে হত্যার অভিযোগ ওঠেছে তার চাচী শাহেনা বেগমের (৩০) বিরুদ্ধে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার আমীরখানী মহল্লায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই মহল্লার ফরহাদ মিয়ার পুত্র হোসাইন।

এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাহেনা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে পারিবারিক কলহের জেরে শাসরুদ্ধ করে হত্যা করা হয় হোসাইনকে। এ ঘটনায় শিশুটির পিতা ফরহাদ হোসেন ওইদিন রাতে তার বড় ভাইয়ের স্ত্রী শাহেনা বেগমকে অভিযুক্ত করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ পলাশ রঞ্জন দে’র দিক নির্দেশনায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস ও এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুন্ডুরপাড় এলাকা থেকে অভিযুক্ত শাহেনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

পরে শাহেনাকে অদালতে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

Share





Related News

Comments are Closed