Main Menu

হবিগঞ্জ সদরে ৪ ইউপিতে আ.লীগ, বাকি চারে অন্যরা

বৈশাখী নিউজ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে ৩য় ধাপে হবিগঞ্জ সদর উপজেলার ৮ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে একযোগে ৪ পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে ৮ ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা, ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বাকি তিন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

হবিগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে কাওসার আহমেদ শামীম, ২নং রিচি ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুর রহিম, ৩নং তেঘরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মোতালিব, ৪নং পইল ইউনিয়নে ঘোড়া প্রতীকে সৈয়দ মঈনুল হাসান আরিফ, ৫নং গোপায়া ইউনিয়নে ঘোড়া প্রতীকে আব্দুল মন্নান, ৬নং রাজিউড়া ইউনিয়নে নৌকা প্রতীকে বদরুল আলম দুলাল, ৯নং নিজামপুর ইউনিয়নে আনারস প্রতীকে (বিদ্রোহী) তাজ উদ্দিন আহমেদ তাজ ও ১০নং লস্করপুর ইউনিয়নে নৌকা প্রতীকে মাহবুবুর রহমান হিরু জয়ী হয়েছেন।

Share





Related News

Comments are Closed