কমলগঞ্জে আগুনে ৬ দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ রানীরবাজারে আগুন লেগে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।
স্থানীয়ভাবে খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘন্টার চেষ্টায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেনসহ বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ পুড়ে যাওয়া দোকানগুলোর মালিকদের সরকারিভাবে সহায়তা প্রদানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডে আফরোজ উদ্দিন বাবুর চায়ের স্টল, বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী কুমার সিংহের ‘মন্ত্রী হোমিও হল’, নাইম মিয়ার সারের দোকান নাইম এন্টারপ্রাইজ, রফিক মিয়ার মুদির দোকান, মনির মিয়ার মুদির দোকান ও চেরাগ মিয়ার মুদির দোকান পুড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেরাগ মিয়ার মুদির দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। তিনি রাত ৮টার দিকে তার দোকান বন্ধ করে বাসায় চলে যান।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed