Main Menu

ছাতকে আ.লীগের ৪, বিদ্রোহী ৩ ও স্বতন্ত্র ৩ জন বিজয়ী

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চারজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তিনজন এবং স্বতন্ত্র প্রার্থী তিনজন বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ।

এতে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে সুন্দর আলী, কালারুকা ইউনিয়নে অদুদ আলম এবং উত্তর খুরমা ইউনিয়নে বিলাল আহমদ বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (আনারস) প্রতীক, দক্ষিণ খুরমা ইউনিয়নে আবু বকর (ঘোড়া) এবং জাউয়া বাজার ইউনিয়নে আব্দুল হক (ঘোড়া) প্রতিক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন।

Manual4 Ad Code

এছাড়া দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম (চশমা), চরমহল্লা ইউনিয়নে আবুল হাসনাত (মোটরসাইকেল) এবং সুফি আলম সোহেল (টেলিফোন) প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

জানা গেছে, উপজেলার কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ছাতক উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ ফলাফল পাওয়া গেছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code