Main Menu

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যবসায়ী দুলাল শেখ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

আসামিরা হলেন- মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের ফক্কার শেখ, মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের সুমন সাহা, একই গ্রামের কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের আল আমিন মোল্যা। আসামিরা সবাই পলাতক।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শহিদুজ্জামান খান।

উল্লেখ্য, ২০১২ সালের ২ জুন রাতে দুলাল শেখকে কুপিয়ে হত্যার পর কুমার নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে সেদিনই মুকসুদপুর থানায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে মামলা করেন।

Share





Related News

Comments are Closed