দেশে ফিরেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৮.৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, সহকারি বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জার্মান দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্সসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষ করে বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি ২০২) সোমবার (২৫ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে (লন্ডন সময়) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী এ তথ্য জানান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন ও লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায় জানান।
এদিকে, রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি মুন্সী জালাল উদ্দিন জানান, আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বিমানটি হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
গত ৯ অক্টোবর রাষ্ট্রপ্রধান জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ও ১৯ অক্টোবর তিনি বার্লিন থেকে লন্ডন পৌঁছান। ৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।
জাতীয় সংসদের (সংসদ) স্পিকার থাকাকালীন তিনি লন্ডন ও জার্মানিতে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed