Main Menu

সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৭৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই ৩ জনের সকলেই সিলেটের অধিবাসী। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৩৯ শতাংশ। এই সময় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮২৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৯৩৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১৫৮ জন রয়েছেন।

এদিকে বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৬৩ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ১০ জন হবিগঞ্জ ও ২ জন মৌলভীবাজার জেলার।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন ও সুনামগঞ্জের হাসপাতালে ২ জন।

Share





Related News

Comments are Closed