Main Menu

হবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ২ চালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

নিহত দুই ট্রাক চালক হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগড় সন্ধা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম। তিনি বলেন, আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed