সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ১১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে আরও একজন মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় ১১৭২ জনের মৃত্যু হলো।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১১ জনের ৭ জন সিলেটের ও ৪ জন মৌলভোবাজারের অধিবাসী। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৭৭১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৭৩৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৭ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৪১ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৭ জন সুনামগঞ্জের ও ১০ জন মৌলভীবাজার জেলার। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬৫৪ জন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৭১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৯ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন ও হবিগঞ্জ এবং মৌলভীবাজারের হাসপাতালে ১ জন করে রোগী রয়েছেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed