Main Menu

ছাতকে ইউপি নির্বাচনে ৫৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: ছাতকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ইউপি নির্বাচনে চেয়ারম‌্যান ও মেম্বার প‌দে প্রার্থীরা মি‌ছিল নি‌য়ে মনোনয়নপত্র জমা দি‌য়ে‌ছেন।

রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ কর্মি সমর্থকদের নিয়ে উপ‌জেলার রিটানিং কর্মকর্তার কার্য্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০৩ জন, সাধারণ সদস্য পদে ৩৮৪ জন মনোনয়ন পত্র জমা দি‌য়ে‌ছেন।

এদের মধ্যে ইসলামপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল হেকিম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
সুফি আলম সোহেল, মোঃ আকিক হোসাইন, মোঃ কামরুল ইসলাম। এ ইউপিতে সংরক্ষিত (মহিলা) আসনে ১২ জন, সাধারণ সদস্য পদে (পুরুষ) ৪৩ জন মনোনয়ন দাখিল করে।

ছাতক সদর ইউনিয়নে নৌকা প্রতীকে রঞ্জন কুমার দাস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম, আছাদ আহমদ টিটু, সংরক্ষিত (মহিলা) আসনে ৯ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৯ জন মনোনয়ন দাখিল করে।

কালারুকা ইউনিয়নে নৌকা প্রতীকে বর্তমান চেযারম্যন মোঃ অদুদ আলম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ সেলিম আরফাত মিয়া, ও মোঃ আশরাফুল আলম মনোনয়ন জমা ও দেন। এছাড়া সংরক্ষিত (মহিলা) আসনে ১০ জন, সাধারণ সদস্য (পুরুষ) ৪০ জন মনোনয়ন জমা দেন।

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে মোঃ বিল্লাল আহমদ, স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থী সামছুল ইসলাম খাঁন, ও এড‌ভো‌কেট মনির উদ্দিন। সংরক্ষিত (মহিলা) আসনে ৯ জন ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন।

চরমহল্লা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মোঃ কদর মিয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দীন, ছোরাব আলী, কামরুল ইসলাম, মোঃ আবুল হাসনাত (বর্তমান চেয়ারম্যান) মোঃ তাজুদ আলী, মোঃ জসিম তালুকদার মনোনয়নপত্র জমা ও করেন। সংরক্ষিত আসনে (মহিলা) পদে ১৪ জন, সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৭ জন মনোনয়ন দাখিল করেছে।

দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান আব্দুল মছব্বির, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন, আব্দুল খালিক, আবুল কাসেম হাসান, আবু বকর সিদ্দীক, গোলাম আযম তালুকদার ও সংরক্ষিত (মহিলা) আসনে ৯ জন, সাধারণ সদস্য (পুরুষ) আসনে ৩৫ জন মনোনয়ন দাখিল করেছেন।

জাউয়াবাজার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নুরুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আল-আমিন, মোঃ আসহাদুল হক মঞ্জু, ফারুক আহমদ, মোঃ আছাদুর রহমান পীর, মোঃ লায়েক আহমদ, মোঃ সুবেদ আহমদ রাজন, মোঃ রেজা মিয়া তালুকদার, মোঃ আফরুজ আলী, মোঃ মুরাদ হোসেন (বর্তমান চেয়ারম্যান) , মোঃ আব্দুল হক ও সংরক্ষিত (মহিলা) আসনে ১৩ জন, সাধারণ সদস্য (পুরুষ) ৪৫ জন মনোনয়ন জমা করেন।

গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সুন্দর আলী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখলাকুর রহমান (বর্তমান চেয়ারম্যান) , নিজাম উদ্দন ও সংরক্ষিত (মহিলা) আসনে ১১ জন, সাধারণ সদস্য (পুরুষ) আসনে ৩৮ জন প্রার্থীরা জমা দেন।

এ‌দি‌কে দোলার বাজার ও ছৈলা আফজালাবাদ ইউপি নির্বাচনী রিটানিং কর্মকর্তা সফিউর রহমানের (সন্ধ্যা ৬টায়) কার্য্যালয় বন্ধ থাকায় কোন তথ্য পাওয়া যায়নি।

ছাতক উপজেলা নির্বাচন অফিসার ফয়েজুর রহমান জানিয়েছেন, ২য় ধাপের এ ইউপি নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। সুষ্ট ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed