আ.লীগের চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেথোয়াই মারমা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তিনি আগামী ১১ নভেম্বর হতে যাওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।
পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুচাইন চৌধুরী জানান, নেথোয়াই মারমা শনিবার মনোনয়নপত্র জমা দিতে এলাকায় গিয়েছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছেন তিনি।
অংসুচাইন চৌধুরী আরও জানান, চিৎমরমে দুই যুবলীগ নেতাকে হত্যার ঘটনার পর নেথোয়াই মারমা উপজেলা সদরে রেস্টহাউসেই থাকতেন। শনিবার মনোনয়ন জমা দিয়ে বাড়িতে পরিবারের সঙ্গে পরামর্শ করতে যান। কিন্তু রাত ১২টার পরে আগাপাড়া এলাকার বাসায় ১৪-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বাসার দরজা ভেঙে প্রবেশ করে তাকে গুলি করে হত্যা করে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed