Main Menu

দেশে করোনায় ‍আরও ৬ মৃত্যু, শনাক্ত ২৯৩

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে।

শনিবার (১৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৪২ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা যায় ৯ জন। করোনা শনাক্ত হয় ৩৯৬ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed