ছাতকে ৩৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে চৌত্রিশ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ছাতক পৌর শহরের বাগবাড়ী শিবটিলা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রকি আর্চায্য (২০) উপজেলার দক্ষিন বাগবাড়ী রেলওয়ে কলোনীর মৃত রিংকু আর্চায্য’র ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সাইফুল ইসলাম, সোহেল মিয়া অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ভারতীয় এমসি ডুয়েল নম্বর-১ মদসহ রকি আর্চায্যকে গ্রেফতার করা হয়।
ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed