Main Menu

২০ অক্টোবর ব্যাংক বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী বুধবার (২০ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন দেশের শেয়ার বাজারও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর বুধবার নির্ধারণ করা হলো।

ঈদে মিলাদুন্নবী হচ্ছে ইসলামের শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলিম সম্প্রদায়ের পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সাথে পালন হতে দেখা যায়। তবে উৎসব নিয়ে ইসলামী পণ্ডিতদের মাঝে অনেক মতভেদ রয়েছে। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর বারো তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে ভারতের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত।

Share





Related News

Comments are Closed