বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: করোনার মহামারির দীর্ঘ ১৮ মাস পর অবশেষে আগামী ২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হচ্ছে সশরীরে ক্লাস কার্যক্রম।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহাসিন উদ্দীন এবং সাবেক প্রক্টর ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিক্ষার্থীদের বরণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে গত ৪ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে ক্যাম্পাস। হলগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সার্বিক দিক সশরীরে তদারকি করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।
ইতোমধ্যে আবাসিক হলগুলোতে সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উঠেছেন। এখনও পর্যন্ত করোনায় সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালার প্রসঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহাসিন উদ্দিন বলেন, ‘হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে, ক্লাস কার্যক্রমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।’
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, সশরীরে ক্লাস কার্যক্রম কীভাবে চালানো হবে সেটি প্রতিটি বিভাগ ঠিক করে নেবেন। তবে এ বিষয়ে অফিশিয়াল নির্দেশনা এখনও বিভাগগুলোতে দেওয়া হয়নি।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ দেখা দিলে গত ২০২০ এর ১৮ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও সশরীরে শিক্ষা কার্যক্রম। সংক্রমণ কিছুটা কমে আসায় ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed