২৮ নভেম্বর তৃতীয় ধাপে সহস্রাধিক ইউপিতে নির্বাচন
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ২৮ নভেম্বর দেশে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী ওইদিন (২৮ নভেম্বর) সারাদেশের ১ হাজার ৭টি ইউপি ও ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর।
ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ নভেম্বর। ৪ নভেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।
এরমধ্যে ইভিএমে ভোট হবে ৩১ টি ইউনিয়ন ও ১০টি পৌরসভায়।
ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।
প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা জটিলতার কারণে বাকি ইউনিয়ন পরিষদের নির্বাচন আটকে রয়েছে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed