Main Menu

সারাদেশে বিজিবি মোতায়েন

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় শৃঙ্খলতা বজায় রাখতে বিজিবি মোতায়েন করা হয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) থেকেই কাজ শুরু করেছে তারা।

মন্দির ও এর আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

সারাদেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এমন প্রশ্নে বিজিবির এই কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed