একই পরিবারের ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাবা একই এলাকার মোস্তফা (৫৮), তার স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০) ও ছেলে আহমদ হোসেন (২২)।
এ ঘটনায় নিহত মোস্তফার আরেক ছেলে সাদ্দামকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বাবা-মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।
জোড়াগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। তবে তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed