Main Menu

সুনামগঞ্জে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা এলাকায় ঢাকাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ধামোদরটুপি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন-ছাতক উপজেলার কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে হৃদয় হোসেন (২০), একই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ (২০), সফিকুর রহমানের ছেলে জামিল মিয়া (২০)।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ অভিমুখী তিন মোটরসাইকেল আরোহীর সাথে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় বাসের ধাক্কায় ছিটকে পড়ে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিক ঘাতক বাস ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি সালেহ আহমদ ঘটনাস্থলে ৩ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed