মৌলভীবাজারে চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের সুবিধার্থে এবং জেলার দর্শনীয় স্থানকে তুলে ধরতে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’। এতে পর্যটকরা জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
১৪ অক্টোবর বৃহস্পতিবার অথবা শুক্রবার আনুষ্ঠানিকভাবে ট্যুরিস্ট বাস উদ্বোধনের কথা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা। জেলা প্রশাসনের এমন উদ্যোগে ভ্রমণপ্রেমীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান। প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পর্যটকরা আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় পর্যটকরা ২-৪টি দর্শনীয় স্থান দেখেই ফিরে যান। আবার মাঝেমধ্যে বিড়ম্বনায় পড়েন। কম সময় ও কম খরচে এসব পর্যটন কেন্দ্র দর্শনের জন্য চালু হচ্ছে ‘ট্যুরিস্ট বাস’।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ট্যুর গাইড সৈয়দ রিজভী বলেন, ট্যুরিস্ট বাস চালু হলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন বাড়বে। জেলা প্রশাসন সুন্দর উদ্যোগ নিয়েছে।
সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা বলেন, আগামীকাল বৃহস্পতিবার অথবা শুক্রবার বিভাগীয় কমিশনার ট্যুরিস্ট বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
তিনি বলেন, ৪০ সিটের দুটি বাস দিয়ে দুই প্যাকেজে এই সার্ভিস চালু হবে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখায়। দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলে যাত্রা শুরু করবে। ভাড়া কত টাকা হবে, খাবারের ব্যবস্থা কি থাকবে; সবকিছু উদ্বোধনের পর জানানো হবে। যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর থাকবে, তা জানিয়ে দেওয়া হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed