Main Menu

নানা বাড়িতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ সুমাইয়া

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে নানা বাড়ি বেড়াতে গিয়ে কালনী নদীতে গোসল করতে নেমে এক মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই এলাকায় গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

নিখোঁজ সুমাইয়া (৯) সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। বৃহস্পতিবার রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন সর্বাত্মক চেষ্টা চালিয়েও সুমাইয়াকে উদ্ধার করতে পারেননি।

জানা যায়, গত বুধবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মায়ের সাথে টুক দিরাই গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় সুমাইয়া। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে আরও দুই মেয়ের সাথে সে নদীতে গোসল করতে নামে। এরপর হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। এ খবর সঙ্গে থাকা মেয়েরা বাড়িতে জানালে স্থানীয় লোকজন উদ্ধারে নেমে ব্যর্থ হন। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে সুমাইয়াকে উদ্ধারে চেষ্টা চালায়।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার জানান, আমরা নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed