বিমানের ফ্লাইটে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার!
বৈশাখী নিউজ ডেস্ক: দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০ স্বর্ণের বার (প্রায় ১৩.৯২ কেজি) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম। এবিষয়ে বুধবার বিস্তারিত জানানো হবেও জানান তিনি।
এদিকে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণ বার পাওয়া যায়। যার ওজন প্রায় ১৩ কেজি ৯২ গ্রাম। সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed