Main Menu

বিষপানে মায়ের পর মারা গেল শিশু রবিউলও

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামে দুই সন্তানসহ বিষপান করা মা আখিয়া বেগমের মৃত্যুর পর তার ছোট ছেলে শিশু রবিউল ইসলামের (৬) মৃত্যু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রবিউলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বাবা শামছুল হক। আর বড় ছেলে সিয়াম মিয়া (১৬) এখনও চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষপানে মায়ের পর ছোট ছেলে মারা যাওয়ার খবর শুনেছি। তারা এখনও সিলেটে রয়েছে। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, সোমবার (৪ অক্টোবর) শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামে দুই সন্তানসহ মা বিষপান করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মায়ের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed