Main Menu

সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১১ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ মারা যাননি। তবে এসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ জনের দেহে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ জনের। যাদের নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ৬৫৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৬৬৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪২ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৩৪ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১১২ জন রয়েছেন।

প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১১ জনের মধ্যে ৮ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ২ জন সুনামগঞ্জের ও একজন মৌলভীবাজার জেলার।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ১৫ জন সুনামগঞ্জের, ১০ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৭৫ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৬ জন, হবিগঞ্জে এক ও মৌলভীবাজারের হাসপাতালে একজন।

 

 

 

Share





Related News

Comments are Closed