Main Menu

দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ৬১৭

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারা দেশে মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে। গত ৫ মাসে সবচেয়ে কম মৃত্যু দেখল দেশবাসী।

রোববার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ২৪৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

Manual3 Ad Code

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৭ জন করে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

এর আগে শনিবার (২ অক্টোবর) সারা দেশে মারা যান ২৪ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৫৮৯ জনের দেহে।

Manual6 Ad Code

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code