রাবির আবাসিক হল খুলছে ১৭ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ খুলছে আগামী ১৭ অক্টোবর। এছাড়া আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে শুরু হবে ক্লাস।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও একাডেমিক কমিটির সদস্য অধ্যাপক আতাউর রহমান রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এ বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে সভায়।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed