নেত্রকোণায় চাকুরী দেয়ার কথা বলে টাকা আদায়, গ্রেপ্তার ৩
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) সকালে পৌর শহরের অজহর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাখের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হচ্ছে, ঢাকার হাজারীবাগের রায়ের বাজার এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে রেজাউল হক টিটু (৪৫), গাজীপুরের শ্রীপুরের গলধাপাড়া এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৯) ও নেত্রকোণার কাটলী এলাকার আঃ হেকিমের ছেলে আবু সায়েম (৩০)।
ওসি আরো জানান, নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেয়ার কথা বলে প্রলোভন দেখায় প্রতারকরা। পরে নেত্রকোণা জেলার বিভিন্ন এলাকার ৭ জনের নিকট থেকে মোট ৪৩ লক্ষ ৬০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়।
পরে পোস্ট অফিসের মাধ্যমে নিয়োগপত্র আসলে তাদের সন্দেহ হয়। বৃহস্পতিবার বিকালে বাকী টাকা নেয়ার জন্য নেত্রকোণায় আসলে প্রতারকদের আটক করে তারা এবং টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেয়। পরে মোবাইলে ২ লাখ টাকা ফেরত দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তদন্তের পর আজ সকালে তাদের গ্রেফতার দেখায় পুলিশ।
এ ব্যাপারে শুক্রবার দুপুরে নেত্রকোণার উলুয়াটি গ্রামের মোঃ নাজমুল হাসান খান বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed