২১ অক্টোবর খুলছে জাবির হল
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজার ছুটি শেষে আগামি ২১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা পর্ষদ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শুরু হওয়া একাডেমিক সভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে আগামী ২ অক্টোবর অনুষ্ঠিতব্য সিন্ডিকেটের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শিক্ষক পর্ষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আগামী ২১ অক্টোবর থেকে সব আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে হলে ওঠার জন্য শিক্ষার্থীদের অন্তত করোনা টিকার একটি ডোজ নিতে হবে। এছাড়া আবাসন সংকটের কারণে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আপাতত হলে না ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের সমাপনী পরীক্ষা শেষে হলে উঠতে পারবে। এছাড়া যেসব শিক্ষার্থী ইতোমধ্যে তাদের স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছে তারা হলে উঠতে পারবে না। শিক্ষার্থীদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে করোনাকালে ১৮ মাসের হলের ফি মওকুফ করেছে প্রশাসন।
এদিকে এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান জানান, যেসব শিক্ষার্থী করোনার টিকার জন্য নিবন্ধন করেও এসএমএস পাননি, তাদেরকে টিকা এসএমএস ছাড়া টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন উপাচার্য।
তিনি বলেন, হল খুললেও ১৪ দিন হলে থেকে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে হবে। তবে এ সময় তারা হলের বাইরে যেতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকানপাট আপাতত না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের খাবাবের জন্য হলের ডাইনিং, ক্যান্টিন ছাড়াও ক্যাফেটেরিয়া খোলা থাকবে।
গত ২০২০ সালের ১৮ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। দীর্ঘ ৫৮১ দিন পর খুলবে জাবির আবাসিক হলগুলো। সেপ্টেম্বরের মধ্যেই বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি ও মশাল মিছিল করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা।
Related News
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More
সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫০.৯০ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হারRead More



Comments are Closed