Main Menu

জাতীয় কন্যাশিশু দিবস আজ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে নানা আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পালিত হবে জাতীয় কন্যাশিশু দিবস।

Manual8 Ad Code

এ বিষয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয় এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় রাখা হয়েছে ‘আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে হব সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ব এ জন্য র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৪ অক্টোবর পালিত হবে বিশ্ব শিশু দিবস। দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সমৃদ্ধ বিশ্ব গড়ি, শিশুর জন্য বিনিয়োগ করি’।

উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।

Manual8 Ad Code

এদিকে প্রতি বছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস হিসাবে।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code