Main Menu

বাদাঘাটে ১০ লাখ টাকার মোবাইল ফোন সেট চুরি

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে গভীর রাতে ১০ লাখ টাকার মোবাইল ফোন সেট চুরির পর সিসি ক্যামেরায় চোর চক্রকে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোক্তভোগী ব্যবসায়ী তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁঁড়িতে চুরির বিষয়ে অভিযোগ করেছেন।

মঙ্গলবার রাতে উপজেলার বাদাঘাট বাজারের ব্যবসায়ী রাসেল টেলিকমের স্বওাধিকারী জহিরুল ইসলাম জানান, সোমবার মধ্যরাত পরবর্তী সময়ে একদল চোর স্কুল রোডে থাকা তার টেলিকম দোকানের সার্টারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এরপর একটি টেলিভিশন, শতাধিক মেমোরি কার্ড ও বিভিন্ন ব্রান্ডের ৮৫টি মোবাইল ফোন সেট সহ ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে দোকানে এসে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে চোর চক্রের মুল হোতা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাঁশতাল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে শাহপরানকে শনাক্ত করা হয়।

মঙ্গলবার রাতে থানার বাদাঘাট ফাঁড়ি ইনচার্জ এসআই জয়নাল আবেদীন জানান, শাহপরান সহ তার সাথে থাকা চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়েছে ও চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে বাজারের অপর ব্যবসায়ী জাকির হোসেনের টিনের চালা ভেঙ্গে একদল চোর কয়েক লাখ টাকা মুল্যের ২৭টি মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়।

Share





Related News

Comments are Closed