করোনা টিকার সাথে খাবার দিলেন ইউপি চেয়ারম্যান
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৮০ লাখ গণটিকা দেয়া হয়েছে মঙ্গলবার। দেশের বিভিন্ন কেন্দ্রের ন্যায় ছাতক উপজেলার সিংচাপইড় ইনিয়নের সিরাজগঞ্জ বাজারের জহুরা কমিউনিটি সেন্টার কেন্দ্রেও প্রায় ১ হাজার ৫শ লোককে গণটিকা প্রদান করা হয়।
কিন্তু ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল টিকা কেন্দ্রে গ্রহন করেন ব্যতিক্রমী উদ্যোগ। তিনি টিকা গ্রহনের সাথে সাথে প্রত্যেকের হাতে প্যাকেট খাবার ও পানির বোতল তুলে দেন। টিকাদানে উৎসাহিত ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সাহেল। তার এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন টিকা গ্রহনকারী ব্যাক্তিরা।
তারা জানিয়েছেন, আর কোনো কেন্দ্রে এমন উদ্যোগের খবর তারা পাননি। ইউপি চেয়ারম্যান সাহেল তার নিজ উদ্যোগে টিকার সাথে খাবার তুলে দিয়ে নজির স্থাপন করেছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত এলাকার দেড় হাজার মানুষ জহুরা কমিউনিটি সেন্টারে করোনাভাইরাসের গণটিকা গ্রহন করেন। ৯টি বুথে ১৭ জন স্বাস্থ্যকর্মী ও ৩০ জন স্বেচ্ছাসেবকের সহায়তায় বিপুল সংখ্যক ওই লোককে টিকা প্রদান করা হয়। শুরুতে ১ হাজার ৫শ লোককে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে টিকা গ্রহনেচ্ছুরা হাজির হওয়ায় তাদেরও টিকা প্রদান করা হয়।
এদিকে টিকা চলাকালীন কেন্দ্রে উৎসবের আমেজ বিরাজ করে। এ সময় সাহাব উদ্দিন সাহেল ছাড়াও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. সত্যজিত কুমার।
টিকাদানকালে সার্বিক সহযোগিতায় ছিলেন, স্বাস্থ্য বিভাগের পিযুষ কান্তি দাস, জ্যোতিষ কান্তি, নিকেষ দেবনাথ, ইউপি সদস্য আল আমিন, মাসুক মিয়া, আব্দুল অদুদ, একরাম আলী, নুরুল আমিন রওশন, আনোয়ার হোসেন ও শাহ কামাল, ইউপির সংরক্ষিত আসনের নারী সদস্য সত্যরানী পাল, রানী বেগম, জোসনা বেগম, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের মিনহাজ আহমদ, রানা মিয়া, সাবাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, অপু আহমদ, মোজাহিদ আলী, শান্ত আচার্য্য, বাবুল আহমদ, জয়নুল প্রমুখ।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed