ওয়াজে বিতর্কিত বক্তব্যে মুফতি ইব্রাহীম আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ওয়াজ মাহফিলে করোনাভাইরাসের টিকাসহ অন্যান্য বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্যে করে আলোচনায় আসা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে আজ ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, সোমবার রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে ‘র’ এর এজেন্ট, গুণ্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি ইব্রাহীম।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed