Main Menu

ছাতকে মাছ ধরা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের

Manual2 Ad Code

ছাতক সংবাদদাতা: ছাতকের ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যে সাড়ে ৭টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খসরু মিয়া (৫০) জহিরপুর গ্রামের আলতাব আলীর পুত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বাড়ির পাশে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের খসরু মিয়া ও মজু মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু পক্ষ । এ সময় খসরু মিয়াসহ অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহত খসরু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। রোববার দিবাগত রাত ২টা ৩০মিনিটে খসরু মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতদের কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Manual1 Ad Code

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে সফিকুন্নুর ও শান্তিয়া জাহান নামের দু জনকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজিম উদ্দীন জানান, পরিস্হিতি শান্ত রয়েছে। আটককৃত ২ জনকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code