Main Menu

রাতারগুলে ফখর বাহিনীর চাঁদাবাজি, প্রতিকার দাবি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি: সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট খেয়াঘাটে চাঁদাবাজির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘাটের চাঁদাবাজ ফখর ও তার সহযোগী চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে দাখিলকৃত পৃথক আবেদনে এ দাবি জানানো হয়।

আবেদনে অভিযোগ করা হয়, সিলেটের গোয়াইনঘাট থানাধীন রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাঝেরঘাটে নৌকা দিয়ে পর্যটকদের বহন করে জীবন জীবিকা নির্বাহ করেন প্রায় অর্ধশত মাঝি। ওই এলাকার ফখর উদ্দিনের নেতৃত্বে একটি চাঁদাবাজ সন্ত্রাসী চক্র ঘাটের প্রত্যেক নৌকার মাঝির কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা নৌকা চালাতে ও পর্যটকদের বহন করতে দেবে না বলে হুমকি দিতে থাকে। গত ১৭ সেপ্টেম্বর ফখর উদ্দিনের নেতৃত্বে তার দলীয় সন্ত্রাসীগন সশস্ত্র অবস্থায় নৌকা ঘাটে জমায়েত হয়ে মাঝিদের কাছে আবারো ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা নৌকার মাঝিদেরকে মারপিট করে শরীরের বিভিন্ন অঙ্গে ফুলা জখম করে এবং আগত পর্যটকদের পর্যটন স্পটে যেতে বাঁধা সৃষ্টি করে। পাশপাশি তাদের হত্যাসহ নানা হুমকি ধমকি প্রদান করে। ফলে দিনমজুর মাঝিরা পর্যটকদের বহন করতে না পারায় অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে।

Manual6 Ad Code

আবেদনে মাঝের ঘাটের মাঝি ও পর্যটকদের নিরাপত্তা বিধানে ফখর উদ্দিনের নেতৃত্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

Manual3 Ad Code

রাতারগুল সোয়াম ফরেস্ট মাঝের ঘাটের নৌকার মাঝিদের পক্ষে মো: খালেদ আহমদ এ আবেদন করেন।

Manual1 Ad Code

আবেদনে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে, তারা হলো সিলেটের গোয়োইনঘাট থানার বাগবাড়ি গ্রামের ফখর উদ্দিন, একই গ্রামের রশিদ, আব্দুল্লাহ, মনছাদ, কামরুল, আব্দুল আজিজ, আইয়ুব আলী, শরীফ, জুবেল @ মেগনেট ও আহাদ এবং মামনগর গ্রামের মালিক, মতিন ও কয়ছর।

Manual6 Ad Code

সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে সংশ্লিষ্ট শাখা আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code