Main Menu

সিলেটে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১৫৬ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬ জন। সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪৯৫ জন।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ৩ জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৬ জন।

Manual2 Ad Code

এর মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬৫ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৯ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।

Manual8 Ad Code

৮১০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩.২১ ভাগ। আগের চব্বিশ ঘন্টায় ২৭ জন রোগী শনাক্ত হয়েছিলেন। এরও আগের দিন ৩১ জন রোগী শনাক্ত হন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৬২ জন। সুনামগঞ্জের ৬২৩৪ জন, মৌলভীবাজারের ৮০৮১ জন ও হবিগঞ্জের ৬৬১৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

Manual5 Ad Code

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫১ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৯৬৪ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৯ জন করোনা রোগী ভর্তি আছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code