যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত, বহু হতাহত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তিনজন নিহত ও আরও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। খবর- রয়টার্স।
মন্টানার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগ নিউইয়র্ক টাইমসকে ঘটনাটি নিশ্চিত করেছে।
রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে উত্তর মন্টানার কাছে জপলিন এলাকায় পোঁছলে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন। ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।
Related News
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট
Manual3 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবাRead More
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More



Comments are Closed