ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীরে রবিবার ভোরে ট্রাক চাপায় অপর ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে-গোপাগলঞ্জ উপজেলার গোপালগঞ্জ থানার বাসিন্দা ট্রাক চালক কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার নবীনবাগ গ্রামের হানিফ উল্যাহর পুত্র ট্রাকের হেলপার ইদ্রিছ আলী (৪২)।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিওয়নের এসপি মো: শহিদ উল্যাহ জানান, সকালে ফজরের নামাজ আদায়ের পর একটি ট্রাকের চালক ও হেলপার দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসপি।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান, রবিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, রাস্তার পাশে ট্রাক থামিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন চালক ও হেলপার। সে সময় পেছন থেকে আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান দাড়িয়ে থাকা ট্রাকটি সিলেট থেকে ছেড়ে আসছিল। ধাক্কা দেওয়া ট্রাকটিও সিলেট থেকে ছেড়ে আসে। খবর পেয়ে লাশ উদ্ধার ও গাড়ি দুটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ট্রাক রেখে ধাক্কা দেওয়া ট্রাকের চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed