মহিউদ্দিন শীরুর মৃত্যুবার্ষিকীতে জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, খ্যাতিমান সাংবাদিক ও কবি-সাহিত্যিক মহিউদ্দিন শীরু’র ১২তম মৃত্যুর ১২ বছর পূর্ণ হয়েছে শনিবার (২৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষ্যে বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) দরগাহ গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ ও কার্যনির্বাহী পরিষদ সদস্য মিঠু দাস জয় এবং মরহুম মহিউদ্দিন শীরুর একমাত্র ছেলে ওয়াজি আহমদ অমু।
এর আগে বাদ জোহর দরগাহ মসজিদ প্রাঙ্গণে মহিউদ্দিন শীরু স্মৃতি সংসদের উদ্যোগে সাংবাদিক মহিউদ্দিন শীরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমানসহ প্রয়াতদের স্মরণে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed