Main Menu

এবারও হচ্ছে না শাহপরাণ (রহ.) মাজারের ওরস

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাস সংক্রমণের কারণে সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে এবারও ওরস মোবারক হচ্ছে না। গত মঙ্গলবার হযরত শাহপরাণ (রহ.) মাজারের মোতাওয়াল্লী মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও মো: ফিরুজ মিয়া, খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় মাজার কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual1 Ad Code

সভায় জানানো হয়, প্রতি বছরের মতো আগামী ১১, ১২ ও ১৩ অক্টোবর, ১৪৪২ হিজরী মোতাবেক (৪, ৫ ও ৬ রবিউল আওয়াল) তিন দিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ বছরও ওরস মোবারক হচ্ছে না।

Manual1 Ad Code

সভায় উপস্থিত ছিলেন, খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সভায় ভক্তদের এবার ওরস মোবারকে শরিক হতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়। মহামারী চলে গেলে আগামীতে যথানিয়মে ওরস মোবারক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এর আগে গত বছরও একই কারণে হযরত শাহপরান (রহ.) মাজারের ওরস হয়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code