আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের জুনেই পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের উদ্বোধন করে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চীনের অর্থায়নে নির্মিত এ এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে আশুলিয়া হয়ে ডিইপিজেড পর্যন্ত যাবে। এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ২৪ কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের ৩০ জেলার গাড়ি রাজধানীর ভেতরে প্রবেশ না করেই সরাসরি চলে যেতে পারবে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে।
প্রকল্পের মোট বাজেট ১৭ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ১১ হাজার কোটি টাকা দেবে চীনের এক্সিম ব্যাংক। ২০২৬ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed