ছাতকে শিক্ষকের উপর বর্বরোচিত হামলা, নিন্দার ঝড়
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ স্কুল শেষে বাড়িতে ফেরার পথে তার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ কর্মস্থল থেকে বাড়িতে ফেরার পথে মায়েরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করে সহকারী শিক্ষক কবির আহমদ তার নিজ বাড়িতে ফেরার পথে মায়েরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছা মাত্র সন্ত্রাসীরা তাকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক আহত করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভতি করেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তার।
শিক্ষক কবির আহমদ এর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় উপজেলাজুড়ে নিন্দার ঝড় বইছে। প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকদের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা এবং দায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। হামলার এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক বলে উল্লেখ করেছেন তারা।
প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষকের ওপর এ ধরনের হামলা শিক্ষক সমাজকে আতঙ্কিত করেছে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed