দেশে করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৫৬২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসের তাণ্ডব কমতে শুরু করেছে। প্রতিদিনই মৃত্যু ও শনাক্ত কমছে। শনাক্তের হারও দ্রুত কমতে শুরু করেছে।
গত ২৪ ঘণ্টায় (সোমবার ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে মঙ্গলবার ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৬২ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে।
নতুন মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় কম। এই ২৪ ঘণ্টায় ১০ জন নারী করোনায় মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৬ জন।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৭৩৮ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৫৩৯ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ জন মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫ জন মারা যান। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ৮৮১ জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৫১৬ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। এই সময়ে বরিশাল ও রংপুর বিভাগে কেউ মারা যায়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২১ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন মারা গেছেন। বাসায় মারা গেছেন একজন।
এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান আরও ২৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৫৫৫ জনের দেহে।
এদিকে, বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৬৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৯০৯ জন।
এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৬ হাজার ৬৯ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ৭১ হাজার ৯২০ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ১২ হাজার ৯২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৮৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ১৬৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed