ছাতকে ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে দূর্বৃত্তদের হাতে আখলাক মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। রোববার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও গ্রামের দক্ষিণের জমি থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ।
আখলাক মিয়া পার্শ্ববর্তী মোল্লাআতা গ্রামের জাহির আলীর ছেলে ও গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় হোছন সুপার মার্কেটের সামনে খোলাবাজারে তৈল, ডাল, আলু, পিঁয়াজ, লবন, মরিচ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় মালামাল বিক্রি করতন আখলাক মিয়া। তাকে সহযোগিতা করতেন ভাগনে আলী আহমদ। প্রত্যেকদিন দু’টি বাই সাইকেল যোগে মামা-ভাগনে বাড়ি থেকে যাওয়া আসা করতেন। কিন্তু রোববার রাতে ভাগনেকে আগে বাড়িতে পাঠিয়ে দেন আখলাক। রাত প্রায় সোয়া ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি একাই বাড়ি ফিরছিলেন।
বুড়াইরগাঁও-বাউভোগলী সড়কের বুড়াইরগাঁও গ্রামে ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তাকে হত্যা করে টাকাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
খবর পেয়ে রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাতক থানার ওসিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed