সুনামগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা
busবৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-সিলেট সড়কে আন্তঃজেলায় চলাচলকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক।
জানা গেছে, অনেকদিন ধরে সুনামগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার পথে সিলেট-বাইপাস সড়ক এলাকায় আন্তঃজেলা বাসে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। বার বার এ নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিযোগ দেওয়া হলেও কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
যদি চাঁদাবাজদের বেআইনি এ দৌড়াত্ম বন্ধ করা না হয়, তাহলে স্থানীয় (লোকাল) সড়কেও গাড়ি চলাচল বন্ধ করে দেবে বলা জানিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed