শালিখায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে তিনটার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।
তিনি জানান, এ সময় খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তুলে আনে। এ সময় বাসের ভিতর ও নিচে থেকে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে এখনও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকল বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed